উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

শ্যামনগরে গাস্ট সুপার কাপ মি‌নিবার ফুটবল খেলা উদ্বোধন

শ্যামনগরে গাস্ট সুপার কাপ মি‌নিবার ফুটবল খেলা উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম গাস্ট সুপারকাপ মি‌নিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

 শ‌নিবার (১১অক্টোবর) সকাল ১০টা থে‌কে গাবুরার চকবারা ওমর স্মৃ‌তি সং‌ঘের মাঠে আট দলীয় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অতিথি সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। বি‌শেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান  জি এম মাছুদুল আলম।

গাবুরার সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম (গা‌স্ট) এর উপ‌দেষ্ঠা মন্ডলীর সদস্য  সাবেক ইউপি সদস্য  সিরাজুল ইসলাম, শিক্ষক ফরহাত হো‌সেন, আবু তা‌লিব সাগর, ম‌নিরুজ্জামান ম‌নির, শাহীন আলম, হা‌বিবুল্লাহ মামুন, বু‌ড়ি‌গোয়া‌লিনী বেসিক ফুটবলের  প‌রিচালক মাসুম বিল্লাহ, গাস্ট ক‌মি‌টির সদস্যবৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃদ প্রমুখ। 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন তরুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, উপকূলীয় গাবুরায়  খেলার মাঠ কম থাকায় ক্রীড়া বিমুখ হ‌য়ে প‌ড়ছেন মানুষ।  খেলাধুলা শুধু মাদক নয় অনলাইন জুয়ার মত ভয়ংকর নেশা থেকে বিরত রাখে, সুতরাং খেলাধুলার প্রতি যুব সমাজকে আগ্রহী করতে হবে। খেলায় এলাকার শতশত খেলাপ্রেমী খেলা উপভোগ করেন। প্রথম দি‌নেই ৮ দলীয় মি‌নিবার খেলার ১ম পর্ব ‌শেষ হয়। 

খেলায় অংশগ্রহণকারী দল গুলি হল খোল‌পেটুয়া স্টু‌ডেন্ট কেয়ার সোসাইটি, চকবারা ওমর স্মৃ‌তি সংঘ, সৌসাল ব্রাইট ফাউন্ডেশন, পা‌র্শ্বেমারী একতা যুবসংঘ, না‌পিতখালী একতা যুব সংঘ, চাঁদনীমুখা একতা যুব সংঘ, চকবারা সিএস ক্লাব ও গাইনবা‌ড়ি গো‌ল্ডেন ব‌য়েজ ক্লাব।

ছবি- শ্যামনগর গাবুরায় গাস্ট সুপার কাপ মি‌নিবার ফুটবল খেলা উদ্বোধন করছেন প্রধান অতিথি সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।



Tag
আরও খবর