দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক  বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় বেসরকারী সংস্থা ব্রতীর আয়োজনে ৫০‌টি প‌রিবা‌রে  বৃষ্টির পানি সংরক্ষণে একহাজার লিটারের  ট্যাংক ‌বিতরণ ক‌রা হ‌য়ে‌ছে।

 মঙ্গলবার  (৭ অ‌ক্টোবর) বু‌ড়ি‌গোয়া‌লিনী‌ প্রকল্প অ‌ফিস চত্তরে নর্থ আমে‌রিকান বাংলা‌দেশী ইসলা‌মিক ক‌মি‌মিউনি‌টি (না‌বিক) এর সহ‌যো‌গিতায় বিনামূল্যে পানির ট্যাংক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাবুরা ইউপি চেয়ারম্যান  জি এম মাছুদুল আলম।

 বি‌শেষ অ‌তিথি হিসা‌বে উপস্থিত ছি‌লেন ইউপি সদস্য মি‌সেস ফ‌রিদা পারভীন, মোঃ মুনজুর হো‌সেন, উপকূলীয় প্রেসক্লাব সভাপ‌তি আব্দুল হালিম  । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রতীর এরিয়া ম্যানেজার  মোঃ সাইফুর রহমান ,ফিল্ড সুপারভাইজার  ম‌নিরুল ইসলাম,  ডাঃ সা‌মিয়া র‌শিদ, মাহমুদুল হাসান প্রমুখ।

সুপেয় পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন মরুভু‌মির বু‌কে তৃষ্ণার্ত প‌থিক জানে পা‌নির কি মূল্য। ঠিক তেম‌নি উপকূলীয় সুন্দরবন সংলগ্ন গাবুরার মানুষও সেটা বুঝ‌তে পা‌রেন বছ‌রের শুস্ক মৌসু‌মে। জলবায়ুর বিরুপ প্রভা‌বে নষ্ট হ‌চ্ছে খাবার পা‌নির পুকুর, তাছাড়া ভূগ‌র্ভের পা‌নিও পান‌যোগ্য নয়। এমন জনপ‌দে  বৃষ্টির পা‌নি সংরক্ষ‌ণের ট্যাংক প্রান্তিক মানুষের উপকারে  আসবে।

উল্লেখ্য যে, ব্রতী সমাজ কল্যাণ সংস্থার শিশু সুরক্ষা প্রকল্পের কর্ম এলাকা গাবুরার খাবার পা‌নির ট্যাংক বিতরণ ছাড়াও খাবার পা‌নির পুকুর খনন, শিশু পুনঃর্বাসন, আয়বৃ‌দ্ধিমুলক কা‌জের উপকরণ বিতরণ, শিশু শিক্ষার পাঠশালা, ভাসমান স্বাস্থ্যসেবা কারযক্রম সহ মানবা‌ধিকার ভি‌ত্তিক কাজ ক‌রে আস‌ছেন।

ছবি- শ্যামনগর দ্বীপ ইউনিয়ন গাবুরায় ব্রতীর বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ।



Tag
আরও খবর