বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

শ্যামনগরে ফিলিস্তিনের মুক্তি কামনায় যুব সমাবেশ

শ্যামনগরে ফিলিস্তিনের মুক্তি কামনায় যুব সমাবেশ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজার অবরুদ্ধ মানুষের মুক্তি কামনায় এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (০৩ অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গি তে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম এবং স্থানীয় যুবদের উদ্যোগে এ সমাবেশে শতাধিক মানুষ অংশ নেন। 

এসএসএসটি'র সদস্য সচিব মো. সাইদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হাওয়ালভাঙ্গি বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুর রহমান,  মসজিদের কোষাধ্যক্ষ মো. রাসেল হোসেন, এসএসএসটির সিনিয়র ভলান্টিয়ার মোহাম্মদ জাহিদ, মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান, রাশিদুল ইসলাম, রকিবুল হাসান প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও জাতিসংঘের ঘোষণাপত্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণ দমন-পীড়ন ও অবরোধের শিকার হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ফ্লোটিলা নৌবহরে মানবিক সহায়তা বহনকারী বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বিশ্ববিবেককে হতবাক করেছে। এই হামলা কেবল মানবাধিকারেরই নয়, মানবতারও চরম লঙ্ঘন।

সমাবেশের এক পর্যায়ে সংহতি জানিয়ে যোগ দেন আটুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আল মুজাহিদ তুহিন ও নেতৃবৃন্দ। 

বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে গণআন্দোলন শুরু হয়েছে। বাংলাদেশও সেই আন্দোলনের অংশ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজার অবরোধ অবসানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ মিছিল বের করেন। মিছিলে "ফিলিস্তিনের মুক্তি চাই", "গাজার অবরোধ অবসান করো", "মানবতার জয় হোক" ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

ছবি- শ্যামনগরে ফিলিস্তিনের মুক্তি কামনায় যুব সমাবেশ।



Tag
আরও খবর