দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজে  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ‍‌প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)এর বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  মুন্সিগঞ্জ কলেজে  প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ও যুবদের অংশগ্রহনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস মঙ্গলবার(১২ আগষ্ট) পালিত হয়েছে।

বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস প্রকল্পের আওতায় সুইডিশ দূতাবাসের অর্থায়নে  দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

র্যালী শেষে কলেজের সহকারী অধ্যাপক শিবেন্দু তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলঅ কৃষি অফিসার নাজমুল হুদা। প্রধান অতিথি দিবসটির গুরুত্ব ও সমাজ উন্নয়নে যুবদের ভূমিকা তুলে ধরেন।     

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য  নীপা চক্রবর্তী, দেবাশীষ গায়েন, সিডিওর নির্বাহী পরিচালক  গাজী আল ইমরান, সিএনআরএসের সাইট অফিসার তৌহিদ হাসান,কলেজের শিক্ষক আবু তালেব, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ ।

 আলোচনাশেষে  যুব ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর স্থানীয় যুবরা শ্যামনগরের জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, অবৈধ নাইনটি অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনা, চর বনায়ন ধবংস, খাল দখল, খাল ও চর ইজারা বাতিল সংক্রান্ত দাবিদাওয়া সম্বলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করেন।

অপরদিকে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়।  উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা।   বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা প্রাণী সম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান,শ্যামনগর থানার এসআই আজিয়ার রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিব, জনিরুল ইসলাম প্রমুখ।   

ছবি-শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজে  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা।  



Tag
আরও খবর