কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

 গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।  

সোমবার(১১ আগষ্ট) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় ও দুর্নীতি দমন কমিশন  সমন্বিত জেলা কার্যালয়,খুলনার আয়োজনে শ্যামনগর অফিসার্স ক্লাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।  

প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে  তাদের লেখা পড়া করা, শিক্ষকদের দায়িত্ব মেনে চলা ও সুন্দর জীবন গঠনে বই পড়ার কথা বলেন।  তিনি স্বচছতা ভিত্তিক জীবন যাপনের জন্য শিক্ষার্থীদের ও সমাজের সকল স্তরের মানুষের দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখার কথা বলেন।

শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির, শ্যামনগর পাবলিক লাইব্রেরীর সম্পাদক নূর জাহান পারভীন ঝর্ণা প্রমুখ।

   শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেবনাথের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, শ্যামনগর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ  লুৎফর রহমান, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সদস্য রনজিৎ কুমার বর্মন, সুপর্ণা কর্মকার ,নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান  প্রমুখ।  

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। জানা যায়,  ১১,১২ ও ১৩ আগষ্ট কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা চলবে।


Tag
আরও খবর