আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

গর্ভবতী মায়েদের জন্য ফ্রেন্ডশিপের ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

গর্ভবতী মায়েদের জন্য ফ্রেন্ডশিপের  ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ মা ও শিশুর মুত্যু ঝুঁকি কমাতে  উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ফ্রেন্ডশিপের আয়োজনে গর্ভবতী মায়েদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।


সোমবার(২৮ জুলাই) উপজেলার সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান ডাঃ নাহিদ নজরুল।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন উপকূলীয় এলাকায় মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন।

ক্যাম্পের চিকিৎসক হিসাবে চিকিৎসাসেবা প্রদান করেন ফ্রেন্ডশিপ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ মাহফুজা আলম এবং আল্ট্রাসনোলজিস্ট ও শিশু রোগি অভিজ্ঞ ডাঃ শাহরিয়ার হাসান।

উপজেলার বিভিন্ন এলাকার গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, আল্ট্রাসাউন্ড পরীক্ষা ও ব্যাবস্থাপত্র প্রদান করা হয়।

জানা যায় ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন পরবর্তী হাসপাতাল চত্তরে বৃক্ষ রোপন কার্যক্রম করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসকবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ জানান বিভিন্ন সময়ে এই হাসপাতালে এলাকার মানুষের চিকিৎসাসেবা পেতে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প, বিশেষ অপারেশন ক্যাম্প পরিচালনা করা হয়।

ছবি- শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী বক্তব্য রাখছেন হাসপাতাল প্রধান ডাঃ নাহিদ নজরুল।



Tag
আরও খবর