উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টানা বৃষ্টিতে আমনের বীজতলা পানিতে নিমজ্জিত

শ্যামনগরে টানা বৃষ্টিতে আমনের বীজতলা পানিতে নিমজ্জিত 


রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় টানা বৃষ্টিতে আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত ও চিংড়ী ঘেরের বেড়ী বাঁধ উপচিয়ে পানি লোকালয়ে।


সারা বাংলাদেশের ন্যায় শ্যামনগর উপজেলায় গত কয়েকদিন যাবত টানা বর্ষণে আমন ধানের বীজতলা ও আউশধান পানিতে ডুবে গেছে। অপরদিকে চিংড়ী চাষের প্রাধান্য এলাকা শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় চিংড়ী ঘের ডুবে ঘেরের বাঁধ উপচিয়ে পানি লোকালয়ে বা অন্য চিংড়ী ঘেরে চলে গেছে। এছাড়া টানা বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।


উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা বলেন টানা বর্ষণে ফসল নিমজ্জিত দুর্যোগ কবলিত জমি হল ৭০ হেক্টর। উপজেলায় আবাদকৃত আউস ধান হল ১০৫ হেক্টর এর মধ্যে দুর্যোগ কবলিত জমি হল ৫ হেক্টর। আমন বীজতলা রোপন ২৫ হেক্টর। নিমজ্জিত হল ২০ হেক্টর। চলতি মৌসুমে বিভিন্ন প্রকার সবজি আবাদ হয়েছে ৬৫০ হেক্টর। নিমজ্জিত ৫০ হেক্টর।


উপজেলায় বাগদা চিংড়ী ঘের পানিতে নিমজ্জিত ৮৭৫ হেক্টর। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার জানান বাগদা চিংড়ী ঘেরের আয়তন উপজেলায় ১৭ হাজার ৫০০ হেক্টর। এর মধ্যে পানিতে নিমজ্জিত ৮৭৫ হেক্টর। শতকরা হিসাবে ৫ ভাগ পানিতে নিমজ্জিত।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন টানা বর্ষণে মৎস্য ঘেরের অবকাঠামোগত ও মৎস্য সম্পদের মোট ক্ষয়ক্ষতির পরিমান হল ৫০ লক্ষ টাকা।

বাগদা চিংড়ী ঘের গুলি পানিতে নিমজ্জিত হওয়ার কারণ হিসাবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন সরু ও মজবুত বাঁধ না থাকা ও নি¤œ বাঁধ।


উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন মন্ডল বলেন চলতি মাসে বৃষ্টিপাতের পরিমান বেশি। বৃষ্টিপাতের রেকর্ড অনুযায়ী দেখা যায় ৮ জুলাই বৃষ্টিপাত ছিল ২৬ মিলিমিটার, ৭ জুলাই ছিল ২০ মিলিমিটার, ৬ জুলাই ছিল ১০ মিলিমিটার, ৫ জুলাই ছিল ৬ মিলিমিটার ও ৪ জুলাই ছিল ৪ মিলিমিটার। জুন মাসে সব মিলিয়ে বৃষ্টিপাতের পরিমান ছিল ৫০ মিলিমিটার।


টানা বর্ষণের কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। আবাদচন্ডিপুর গ্রামের শিক্ষক মিজানুর রহমান বলেন প্রচন্ড বর্ষায় কদমতলী খালে নেটপাটা থাকার কারণে সঠিকভাবে পানি সরতে নাপারায় রাস্তা ডুবে বাড়ির ভিতর থেকে বৃষ্টির পানি বের হতে সময় লাগছে।


ধানখালী গ্রামের বাসিন্দা খোকন বৈদ্য বলেন ধানখালী বিলে জলাবদ্ধতা থাকায় আমনের বীজতলা পানির নিচে ডুবে আছে।


এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন উপজেলার ১২ ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি যাতে না হয় সেবিষয়ে লক্ষ্য রাখা, নদীতে যাদের নেটপাটা দেওয়া আছে স্বউদ্যোগে নেটপাটা অপসারণ করা এবং এবিষয়ে মাইকিং করা। উপজেলা নির্বাহী অফিসার নিজে জলাবদ্ধতার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ও এলাকাবাসীকে পানি অপসারণে দিকনির্দেশনা প্রদান করেছেন।


ছবি- শ্যামনগর পৌরসভা বাজারে টানা বর্ষণের সময়ে জলাবদ্ধতার চিত্র।




Tag
আরও খবর