কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

শ্যামনগরে সনাতন ধর্মালম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

শ্যামনগরে সনাতন ধর্মালম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(৫ জুলাই) বিকালে  শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 ঐতিহ্যবাহী গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কনের উদ্যোগে নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ রথের দড়ি টেনে ঐতিহ্যবাহী গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছায় এবং সেখানে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইস্কন) এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর পরিচালনায় উল্টো রথযাত্রা অনুষ্ঠানে সাতক্ষীরার সাবেক এমপি কাজী আলাউদ্দিন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার আব্দুল ওহেদ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন, হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্টো রথযাত্রা অনুষ্ঠানটি উপজেলার হরিনগর সাধুপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, বল্লভপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির,ধানখালী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সহ অন্যান্য স্থানে অনুষ্ঠিত হয়েছে।  

ছবি- শ্যামনগর গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের উল্টো রথযাত্রা।  



Tag
আরও খবর