উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শ্যামনগরে এইচ এস সি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ২৩৫৪ জন

শ্যামনগরে এইচ এস সি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ২৩৫৪ জন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুটি কেন্দ্রে এইচ এস সি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ২৩৫৪ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে এইচ এস সি পরীক্ষার্থী ১৫০৭ জন, আলিম পরীক্ষার্থী ৪১২ জন ও বিএম পরীক্ষার্থীর সংখ্যা ৪৩৫ জন। শ্যামনগর সরকারি মহসীন কলেজ ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় ও শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসা কেন্দ্রে এইচ এস সি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম আব্দুর রহমান বলেন এবার কেন্দ্রে এইচ এস সি পরীক্ষার্থীর সংখ্যা ৭৯৯ জন। এর মধ্যে ছাত্র ৪২০ জন ও ছাত্রী ৩৭৯ জন।

শ্যামনগর সরকারি মহসীন কলেজ কেন্দ্রে শ্যামনগর আতরজান মহিলা কলেজ, নওয়াবেঁকী মহাবিদ্যালয়, কাটুনিয়া রাজবাড়ী কলেজ, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয়, আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ভূরুলিয়া সিরাজপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।

শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক মহসীন হোসেন জানান এই কেন্দ্রে এইচ এস সি পরীক্ষার্থীর সংখ্যা ৭১০ জন।  কেন্দ্রে মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ১৫৪ জন, মানবিক বিভাগে ৫১৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ জন। শ্যামনগর আতরজান মহিলা কলেজ কেন্দ্রে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, গাবুরা বুড়িগোয়ালিনী কলেজ, মুন্সিগঞ্জ কলেজ ও এ কে ফজলুল হক এমসিএ কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।

শ্যামনগর আতরজান মহিলা কলেজের বি এম পরীক্ষার্থীর মোট সংখ্যা একাদশ শ্রেণির ২২৭ জন ও দ্বাদশ শ্রেণির ১৭১ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে একাদশে ছাত্র ১৪৭ জন ও ছাত্রী ৮০ জন। দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১০২ জন ও ছাত্রী ৬৯ জন। এই কেন্দ্রে বি এম পরীক্ষায় শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়, মালঞ্চ টেকনিক্যাল এন্ড বি এম কলেজ ও শ্যামনগর টেকনিক্যাল এন্ড বি এম কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান বলেন শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসায় এবার আলিম পরীক্ষার্থীর মোট সংখ্যা ৪১২ জন। শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বি এম পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ জন।

শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক মহসীন হোসেন বলেন এবার এইচ এস সি পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় প্রায় ২ শত জন কমেছে।

শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম আব্দুর রহমান বলেন ২৬ জুন এইচ এস সি পরীক্ষা উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। করোনা সংক্রমনের কারণে সকল শিক্ষার্থীকে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে বা সরকারি নির্দেশনা মোতাবেক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রচার প্রচারণা চালানো হয়েছে। তিনি আরও বলেন সকল কক্ষে ঘড়ি টানানো থাকবে, কক্ষের সামনে হ্যান্ড স্যানিটাইজার থাকবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালিন সময়ে পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরুপে নিষেধ থাকবে বলে জানান।

জানা যায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন সকল এইচ এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় করেছেন।




Tag
আরও খবর