দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

চামড়া সংরক্ষণে শ্যামনগরে সরকারিভাবে লবন সরবরাহ

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে শ্যামনগরে সরকারিভাবে লবন সরবরাহ

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
এরই অংশ হিসাবে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলায় এতিমখানা,মাদ্রাসা ও লিল্লাহ বোডিংএ চামড়া সংরক্ষণে ১৫ মেট্রিক টন লবন সরবরাহ করবেন উপজেলা প্রশাসন। চামড়া সংরক্ষণে লবন সরবরাহ এই এলাকায় এটি প্রথম উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় চামড়া দেশিয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি নষ্ট না করে যথাযথভাবে সংরক্ষণ করতে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বছর শ্যামনগর উপজেলায় ১৫ মেট্রিকটন লবন সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৯৫টি মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোডিংকে সরকারি সহায়তার বার্তা জানানো হয়েছে। এসব প্রতিষ্ঠানে লবন সরবরাহ করে চামড়া সংরক্ষণ করার পরামর্শ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার(৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে কোরবানির পশুর চামড়া যথাযথ রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারী অনেকে বলেন অতীতে লবনের অভাবে চামড়া অনেক সময় নষ্ট হয়ে যেত। বিক্রীর সময় মিলতো না কাঙ্খিত দাম। এবার লবনের মাধ্যমে চামড়া যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে সঠিক দাম পাবেন বলে আশা প্রকাশ করছেন। তবে সভায় বক্তারা কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পাওয়ার বিষয়ে উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করেন।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির বলেন আশা করা যায় এবার উপজেলায় ১০ হাজার পশু কোরবানি হতে পারে। শ্যামনগর পৌর সভার মসজিদ মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল খালেক বলেন  চামড়া সংরক্ষণে সরকারিভাবে আগে কখনও লবন সরবরাহ করা হয়নি। সরকারিভাবে লবন সহায়তা পেলে চামড়া সংরক্ষণ করা যাবে ভাল ভাবে এবং দামও পাওয়া যাবে ভাল। আর এটাতে মাদ্রাসার উন্নয়ন করা যাবে।

উপাধ্যক্ষ আবুবকর সিদ্দিক বলেন চামড়া যথাযথ সংরক্ষণের ব্যাপারে আগে অনেকে উদ্যোগ নিতেন না। কিন্ত এবার চামড়া সংরক্ষণে লবন সরবরাহের কথা জেনে অনেকে চামড়া সংরক্ষণের কথা ভাবছেন।

বংশীপুর শাহী মসজিদের চামড়া সংরক্ষণ কমিটির সদস্য আজিজুর রহমান সভায় বলেন উপজেলার মধ্যে বৃহত চামড়া সংরক্ষণ করা হয় বংশীপুর শাহী মসজিদে। চামড়া সংরক্ষণে একটা বড় অংশ লবন এখানে প্রয়োজন পড়বে। লবন সরবরাহের জন্য তিনি উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কোরবানির পশুর চামড়া যথাযথ রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভায় উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত বিশ^াস পশুর চামড়া ছাড়ানো বিষয়ে করণীয়, বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে সভায় উপস্তিত প্রায় একশত এতিমখানা,মাদ্রাসা ও লিল্লাহ বোডিংএর প্রতিনিধিবৃন্দের সম্মুখে বিস্তারিত আলোচনা করেন। পশুর নিরাপদ পরিবহনে প্রাণি কল্যান আইন -২০২৯ অনুসরণ করার কথা বলেন। সভায় অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি চামড়া পাচার বিষয়ে সকলকে সচেতন কথার বলেন। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত চামড়া সংরক্ষণ বিষয়ে বলেন। সভার প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন কোরবানির পশশুর চামড়া সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন। চামড়া যাতে বাইরে না যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণের কথা বলেন। তিনি চামড়া সংরক্ষণে ও মূল্যে পাওয়ার বিষয়ে চামড়া ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ও করেন।  চামড়া সংরক্ষণে ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করা হয় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে।

উপজেলা প্রাণি সম্পদ অফিস সুত্রে প্রকাশ, এবার কোরবানির জন্য ৫ হাজার ৭৩০টি ষাঁড়, বলদ ৮শত ৩০টি, গাভী ১ হাজার ৯৮০টি, ছাগল ৮ হাজার ৮৭০টি, ভেড়া ২ হাজার ২৫০টি ও মহিষ ৪০টি প্রস্তত করা হয়।  আরও জানা যায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলা প্রাণি সম্পদ অফিসের পক্ষ থেকে কোরবানির পশুর হাটে ভেটেরিনারী মেডিকেল টিম স্থাপন করা হয়।

ছবি- শ্যামনগরে কোরবানির পশশুর চামড়া যথাযথ রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।


 

Tag
আরও খবর