গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৭০ বস্তা শিশু কার্ডের চাউল উদ্ধার

শ্যামনগরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৭০ বস্তা শিশু কার্ডের চাউল উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নুরনগর বাজারে রবিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় চাউলের দোকান থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৭০ বস্তা শিশু কার্ডের পুষ্টি চাউল উদ্ধার করা হয়েছে।

 গোপন সংবাদের ভিত্তিতে নুরনগর মৎস্য আড়ত সংলগ্ন আল্লার দান চাউলের আড়ত থেকে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনিফিট (স্থানীয়ভাবে প্রচলিত শিশু কার্ড) কর্মসূচির আওতায় দুঃস্থ অসহায় নারীদের মাঝে বিনামূল্যে বিতরণকৃত পুষ্টি চাউলের বস্তা ভেঙ্গে পুনরায় প্যাকেজিং করে বিক্রয় করা অবস্থায় জব্দ করা হয়।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত উক্ত দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আল্লারদান চাউলের মালিক কালিগঞ্জ উপজেলার মোঃ শাহিনুর রহমান বকুলকে প্রথমবার অপরাধের জন্য সর্তকতাস্বরুপ নগদ দুইশত টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ রকম কাজ আর না করার বিষয়ে মুচলেকা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য করে বলেন সরকার কর্তৃক প্রদত্ত দুঃস্থ অসহায় নারীদের মাঝে বিনামূল্যে বিতরণকৃত চাউল কোনভাবে ক্রয়-বিক্রয় করা যাবে না। যারা এই চাউল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকবেন তাদেরকে অবশ্যই দন্ডবিধি অনুযায়ী সাজা প্রদান করা হবে।

পরে জব্দকৃত চাউলগুলি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নুরনগর ইউনিয়নের ৫টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়।

ছবি- শ্যামনগর নুরনগর বাজারে  ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৭০ বস্তা শিশু কার্ডের চাউল উদ্ধার।



Tag
আরও খবর