দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন প্রেসকাউন্সিল চেয়ারম্যান

শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন প্রেসকাউন্সিল চেয়ারম্যান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কাজ চলছে। সাংবাদিক সুরক্ষা আইন বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। সকল সাংবাদিক যাতে বুনিয়াদি প্রশিক্ষণ পেতে পারে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এ সকল বিষয় গুলি অবহিত করছিলেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম শুক্রবার(২৩মে) বিকাল ৩টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়। তিনি আরও বলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে দুঃস্থ, অসুস্থ সাংবাদিকরা আবেদনের মাধ্যমে সহায়তা পাবেন। সাংবাদিকদের একটা প্লাট ফর্মের আনার লক্ষে নিবন্ধনভুক্ত করার কাজ চলমান রয়েছে। তিনি সাংবাদিকদের  বিভাজন না হয়ে আইন মেনে সকলকে কাজ করার আহব্বান জানান।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(উপসচিব) মোঃ আব্দুস সবুর ও সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।

 সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির।

প্রেসক্লাব সাংবাদিক শেখ আফজালুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, শ্যামনগর প্রেসক্লাব সদস্য হোসাইন বিন আফতাব, সুন্দরবন প্রেসক্লাবের সম্পাদক মাছুম বিল্যা, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরন্নবী প্রমুখ। সভায় শ্যামনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা বিষয়ে কিছু দাবী পেশ ও প্রশিক্ষণ গ্রহণের আবেদন পত্র প্রদান করা হয়।

সভার শুরুতে অতিথিবৃন্দকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া সহ শুভেচ্ছা স্বারক ক্রেস্ট ও কলম প্রদান করা হয়।

ছবি- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।



Tag
আরও খবর