দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

শ্যামনগরে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শ্যামনগরে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শামীমা খাতুন(২৪) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭মে) রাত ৮টার দিকে উপজেলার সদরের কাঁচড়াহাটি গ্রামে তার পিতার বাস ঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

সাত মাসের অন্তঃসত্বা শামীমা শ্যামনগরের কৈখালী গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। পাঁচ দিন পূর্বে স্বামীর সাথে পিত্রালয়ে বেড়াতে আসেন। সংবাদ পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের ভাই ও স্বজনরা জানান বিকালে তার ভগ্নিপতি বাড়ীর বাইরে ঘুরতে যান। সন্ধ্যায় ঘরে কেউ না থাকার সুযোগে শোবার ঘরে আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন। এর পর ঝুলন্ত দেহ নামিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের ময়না তদন্ত না করার জন্য থানা পুলিশের কাছে আবেদন করেছেন মৃতের পরিবারের পক্ষ থেকে।

শামীমার স্বামী বিপ্লব বলেন তার স্ত্রীর মানসিক রোগের চিকিৎসা চলছিল।
বিকালে তাকে এক প্রকার জোর পূর্বক বাসার বাইরে পাঠিয়ে এমন কাজ করেছে বলে জানান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


Tag
আরও খবর