লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শ্যামনগরে প্রধান দুটি বধ্য ভূমি সংরক্ষণের দাবী

সাতক্ষীরার শ্যামনগরের কাতখালী প্রধান বধ্য ভূমি পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন সহ অতিথিবৃন্দ।

 শ্যামনগরে প্রধান দুটি বধ্য ভূমি সংরক্ষণের দাবী

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ   সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের কাতখালী ও মুন্সিগঞ্জ ইউপির হরিনগর প্রধান দুটি বধ্য ভূমি সংরক্ষণের দাবী জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল বলেন মুক্তিযুদ্ধ কালীন সময়ে উপজেলা সদরের  চুনা নদীর চরে কাতখালী বধ্যভূমিতে পাকহানাদার বাহিনী নিরিহ মানুষদের ধরে এনে জীবিত অথবা মৃত ভাবে ফেলে যেত এবং এখানে গুলিও করে মারত। মুক্তিযুদ্ধকালীন সময়ে শত শত মানুষকে এখানে হত্যা করা ও লাশ ফেলে রাখা হয়েছে।

এ ছাড়া হরিনগর আইবুড়ি নদীর চরে প্রায় অর্ধ শতাধিক মানুষকে পাক হানাদার বাহিনী ধরে এনে গুলি করে। তিনি বলেন ছোট পরিসরে এখানে মৃতদের নামের তালিকা সম্বলিত একটি ফলক তৈরী করা হয়েছে। এবং কাতখালী বধ্যভূমিতে ছোট পরিসরে স্মৃতিফলক জন্মযুদ্ধ’৭১ তৈরী করা হয়েছে। জানা যায়, এটি ২০১৫ সালের ১৬ ডিসেম্বর এমপি জগলুল হায়দার উদ্বোধন করেন।

বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল ,বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম বলেন শ্যামনগরে বধ্য ভূমি দুটিতে সরকারিভাবে বৃহত পরিসরে স্মৃতি সৌধ নির্মাণ করা প্রয়োজন। তারা বলেন হয়ত এখনও বধ্য ভূমিতে খুঁজলে মৃত মানুষের কিছু না কিছু পাওয়া যাবে। বীর মুক্তিযোদ্ধাবৃন্দ অবিলম্বে বধ্য ভূমি দুটি সংরক্ষণ করার দাবী জানান। সাথে সাথে স্থান দুটিতে নতুন প্রজন্মের পরিচিতির জন্য উদ্যোগ গ্রহণের আহব্বান জানান।  জানা যায় স্থান দুটিতে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্যরা পরিদর্শন করেছেন।



আরও খবর