সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবিদের স্বরণে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জলন।

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে  মোমবাতি প্রজ্জ্বলন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবিদের স্বরণে বুধবার সন্ধ্যায় উপজেলা বীরমুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে  শত শত মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন  সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সহকারী কমিশনার ভূমি মো: আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউপি চেয়ায়রম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ইউপি চেয়ায়রম্যান অসীম কুমার মৃধা, যুগ্ম সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, বীরমুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শিক্ষক রনজিৎ বর্মন, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন সহ উপজেলা আওয়ামীলীগনেতৃবৃন্দ, মহিলা আওযামীলীগ নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ প্রমুখ। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ছবি- শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবিদের স্বরণে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জলন।



Tag
আরও খবর