শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

শ্যামনগরে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

শ্যামনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী।

শ্যামনগরে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক


রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


  সোমবার (১২ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে সদস্যরা শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে শাহাদত হোসেনের বাড়িতে অভিযান চালায়।


এসময় শাহাদত হোসেনের ঘর তল্লাশী করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের খবর বুঝতে পেয়ে আব্দুস সালাম গাজী নামে অপর এক মাদক কারবারী দৌড়ে পালিয়ে যায়।


আটক দুই মাদক ব্যবসায়ী হলো শ্যামনগর উপজেলার উত্তর ফুলবাড়ী গ্রামের মৃত শেখ আব্দুস শহিদের ছেলে উজ্জ্বল শেখ ও পশ্চিম কৈখালী গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে শাহাদত হোসেন।


এ বিষয়ে এস আই বিজয় কুমার মজুমদার বলেন, গাঁজা পাচার করে বিক্রির সময় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই মাদক কারবারীকে আটক করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


 শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুর ইসলাম বাদল বলেন, আটক দুই জনকে মাদক আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।


ছবি- শ্যামনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী।




Tag
আরও খবর