আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

ফ্রেন্ডশিপ হাসপাতালের ২০ বছর উপলক্ষে কোভিডযোদ্ধা দ্বয়ের সম্মাননা

শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের ২০ বছর উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে কোভিড প্রতিরোধযোদ্ধার সম্মাননা প্রদান।

ফ্রেন্ডশিপ হাসপাতালের ২০ বছর উপলক্ষে কোভিডযোদ্ধা দ্বয়ের সম্মাননা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী হাসপাতাল ফ্রেন্ডশিপের আয়োজনে নিজস্ব হল রুমে হাসপাতালের ২০ বছর পূর্তি উপলক্ষে কোভিড-১৯ প্রতিরোধ যোদ্ধাদ্বয়ের সম্মাননা প্রদান আলোচনাসভা,কেককাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ কোভিডযোদ্ধাদ্বয়ের সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

কোভিড-১৯ প্রতিরোধ যোদ্ধা হিসাবে সম্মাননা গ্রহণ করেন রিপোর্টার রনজিৎ বর্মন ও স্বেচ্ছাসেবক আনিসুর রহমান।

রনজিৎ বর্মন কোভিড প্রতিরোধে সমাজের সবাইকে সচেতন করে যাচ্ছে।নিজে শিখে এলাকার ছাত্র,শিক্ষক,এনজিও কর্মী সহ অন্যান্যদের শিখিয়ে দেয়।  আনিসুর রহমান কোভিড কালিন সময়ে করোনা আক্রান্ত মৃত দেহের সৎকার করতে যখন কেহ সাহস করেনি  সেসময়ে আনিসুর রহমান মৃতদেহের দাফনের ব্যবস্থা করেন। ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে কোভিড-১৯ প্রতিরোধযোদ্ধা দ্বয় প্রশিক্ষণ গ্রহণ করে এমন ভূমিকা রাখার জন্য তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দ, স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে কেককাটা হয় ও মাল্টিমিডিয়া ভিত্তিক হাসপাতালের সকল কর্মকান্ড এবং জন্ম ইতিহাস উপস্থাপন করা হয়।

ছবি- শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের ২০ বছর উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে কোভিড প্রতিরোধযোদ্ধার সম্মাননা প্রদান।





Tag
আরও খবর