আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

এক ঘন্টার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আফরিনা

শ্যামনগরে এক ঘন্টার জন্য ভাইস চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

 এক ঘন্টার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আফরিনা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার সকালে এক ঘন্টার জন্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেন শিশু সাংবাদিক আফরিনা সুলতানা হিরা।

উপজেলার বুড়িগোয়ালিনী ইউপি মিলনায়তনের গালর্স টেকওভার কর্মসূচির আওতায় অনুষ্ঠানে হিরা বলেন আমাকে আজ খুব খুশি লাগছে। ভবিষ্যতে আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার স্বপ্ন পূরণ করতে চাই।

কন্যা শিশুর মনোবল বৃদ্ধি, সমঅধিকার নিশ্চিত করতে এনসিটিএফ ও পরিত্রাণের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। প্রধান অতিথি বক্তব্যে বলেন কন্যা শিশুদের জীবন পরিবর্তনে এই আয়োজন ব্যাপক ভূমিকা রাখবে।

 পরিত্রাণের প্রকল্প কর্মকর্তা নয়ন কুমার গায়েনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন, ইউপি সদস্য পলাশী রানী, উমা রানী, রেহেনা পারভীন প্রমুখ।




Tag
আরও খবর