বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

শ্যামনগরে শিশু বিকাশ কেন্দ্রের শিশু অধিকার সপ্তাহ উদযাপন

শ্যামনগরে শিশু বিকাশ কেন্দ্রে শিশু অধিকার সপ্তাহে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

শ্যামনগরে শিশু বিকাশ কেন্দ্রের শিশু অধিকার সপ্তাহ উদযাপন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ “গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শিশু বিকাশ কেন্দ্রে শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে।

গোপালপুর শিশু বিকাশ কেন্দ্রে একশন এইড বাংলাদেশের আয়োজনে উপজেলার রমজাননগর ও শ্যামনগর ইউনিয়নের ২০টি গ্রামের একহাজার দুইশত তেষষ্ট্রি জন শিশুর অংশ গ্রহনে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, দড়িলাফ, ফুটবল খেলা ও অন্যান্য প্রতিযোগিতা,আলোচনাসভা সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিশুর মেধা বিকাশ, শিশু শ্রম রোধ, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে শ্যামনগর ইউপি সদস্য মলয় কুমার গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সংরক্ষিত আসনের ইউপি সদস্য দেলোয়ারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা কাজল, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, শ্যামনগর অনলাইন নিউজকাবের সভাপতি মারুফ হোসেন মিলন।

কমিউনিটিমোবিলাইজার নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশ শ্যামনগর অফিসের প্রোগ্রাম ম্যানেজার লস্কর মোসলেউদ্দিন, প্রোগ্রাম অফিসার আলতাফ হোসেন লাভলু। বক্তব্য রাখেন শিশু অভিভাবক স্মৃতি বালা, কমিউনিটিমোবিলাইজার মনিরা পারভীন প্রমুখ।

ছবি- শ্যামনগরে শিশু বিকাশ কেন্দ্রে শিশু অধিকার সপ্তাহে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

Tag
আরও খবর