আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

শ্যামনগরে সুন্দরবন এ্যাপোলো হাসপাতালে র‌্যাবের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

সুন্দরবন এ্যাপোলো হাসপাতালে র‌্যাবের অভিযান।

শ্যামনগরে সুন্দরবন এ্যাপোলো হাসপাতালে র‌্যাবের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় র‌্যাব-৬(সিপিসি-১) এর অভিযানে সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশন সহ নানান অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-৬(সিপিসি-১)এর মেজর গালিব, র‌্যাবের ডিএডি মোঃ সেলিম, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ মাহফুজুর রহমান, র‌্যাবের উপ-পরিদর্শক মাহবুবুল আলম, মেহেদী হোসেন প্রমুখ।

অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের প্রধান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আছাদুজ্জামান জানান, এবারের অভিযান শাস্তিমুলক নয়, বরং সতর্কতা মুলক। এ্যানেসথেশিয়া, পোষ্ট অপারেটিভ ইউনিট উন্নতকরন এবং সার্বক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসক ও সেবিকার অবস্থান নিশ্চিত না হলে পরবর্তীতে উক্ত কিনিক বন্ধ করে দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার অপরাপর কিনিক ও ডায়াগনষ্টিকে গুনগত মান যাচাইয়ে অভিযান পরিচালনা হবে বলেও তিনি সতর্ক করেন।
ছবিঃ সুন্দরবন এ্যাপোলো হাসপাতালে র‌্যাবের অভিযান।


Tag
আরও খবর