সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ৩১ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত সকাল সন্ধ্যা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও নৈরাজ্যের  প্রতিবাদে সাতক্ষীরা-৪ আসনের এমপির নির্দেশনায় শ্যামনগর উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (৩০ অক্টোবর)সন্ধ্যা সাড়ে ৬ টায় বিক্ষোভ মিছিলটি শ্যামনগর পরিবহন কাউন্টার চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে শ্যামনগর চৌরাস্তা সংলগ্ন অনুষ্ঠিত সমাবেশে নূরনগর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাহবুব বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, শ্যামনগর মটর শ্রমিকের সভাপতি সাবের মিস্ত্রী,  যুবলীগ নেতা শেখ সুজন, এস এম ফেরদাউস হায়দার, শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, শ্যামনগর কলেজ ছাত্রলীগ নেতা এস এম ফয়সাল হায়দার প্রমুখ।

 এসময় আরও  উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি যুবলীগের আহবায়ক ইউপি সদস্য অহিদুল ইসলাম, পদ্মপুকুর ইউপি যুবলীগের সভাপতি শফিকুল রহমান শফি, মুন্সিগঞ্জ ইউপি যুবলীগের আহবায়ক আব্দুল্যাহ,  শ্যামনগর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান জাকির হোসেন পলাশ, ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ খান সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ। উপজেলার নওয়াবেঁকীতেও বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও নৈরাজ্যের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছবি- শ্যামনগরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

Tag
আরও খবর