সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগর থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় আটক ১৭

শ্যামনগর থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় আটক ১৭

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রবিববার(২৯ অক্টোবর) নাশকতার মামলায় ১৭ জনকে আটক করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে থানা পুলিশ দল অভিযান পরিচালনা করে রবিবার ভোরে ও সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতার মামলায় উপজেলার পূর্ব বিড়ালক্ষ্মী গ্রামের মোঃ হাবিবুল্লাহ গাজী(৩৫), বংশীপুর গ্রামের মোঃ রিয়াজুল মোল্যা(৬০), নকিপুর গ্রামের মোক্তার আলী(৪৬), জয়নগর গ্রামের মোস্তফা আল মামুন(২৫), মোঃ ইয়াকুব আলী গাজী(২৭), পশ্চিম কাশিমাড়ী গ্রামের রবিউল ইসলাম(২৯), কাশিমাড়ী গ্রামের রজব আলী সরদার(৫৫), উত্তর কদমতলা গ্রামের মোঃ নূর হোসেন(৪৫), বড় ভেটখালী গ্রামের আঃ রউফ(৩৩), খানপুর গ্রামের শাহিনুর রহমান (৩৫), দক্ষিণ হাজীপুর গ্রামের মোঃ মইনউদ্দিন লাভলু(৫৮), শ্রীফলকাটি গ্রামের মোঃ আব্দুল্লাহ গাজী(৪৫), খুটিকাটা গ্রামের মোঃ শাহিনুর রহমান( ২৩),  পূর্ব পাতাখালী গ্রামের মোঃ ইসরাফিল কবিরাজ(৪০), গোপালপুর গ্রামের মোঃ মাহতাব গাজী( ৪৫), পরানপুর গ্রামের জি এম আজিজুর রহমান(৪৫), দেবহাটা থানার ব্যক্তি বর্তমানে নুরনগর হাজীপুর গ্রামে বসবাসরত মোঃ আঃ সাত্তার গাজী(৩৫)কে আটক করা হয়।

জানা যায়, এছাড়া মাদক মামলায় চার জন, চুরি মামলায় এক জন ও সিআর পরোয়ানাভুক্ত এক জন সহ মোট ২৩ জন কে আটক করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন আটককৃত সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে নাশকতা সহ অন্যান্য মামলায় আটক ২৩ জন।

Tag
আরও খবর