সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগরে বিনা খরচে ঠোট কাটা ও তালু কাটার চিকিৎসা ক্যাম্প

শ্যামনগরে বিনা খরচে ঠোট কাটা ও তালু কাটার চিকিৎসা ক্যাম্প

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী হাসপাতাল ফ্রেন্ডশীপের আয়োজনে নিজস্ব হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে ঠোট কাটা ও তালু কাটার চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। প্রধান অতিথি বক্তব্যে হাসপাতালটি  স্থাপত্য শৈল্য নিদর্শনে নাম করায় ও প্রত্যন্ত এলাকায় চিকিৎসাসেবায় ভূমিকা রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফ্রেন্ডশীপ হাসপাতাল শ্যামনগরের পরিচালক লেঃ কর্ণেল(অবঃ) ডাঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চিকিৎসাসেবা ক্যাম্পের প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃ আসলাম আল মেহেদী, শ্যামনগর উপজেলা প্রেসকাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রনজিৎ বর্মন।

হাসপাতালের চিকিৎসক ডাঃ এলিজাবেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, মিসেস সিভিল সার্জন ডাঃ রেশমা পারভীন শম্পা।
দিন ব্যাপী ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত নির্ধারিত রোগিদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে ঠোট কাটা ও তালু কাটা চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম।

Tag
আরও খবর