নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ভারতীয় মদ উদ্ধার

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভারত -বাংলাদেশ সীমান্তবর্তী কৈখালী এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী ষ্টেশন।  

রবিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যবৃন্দ সীমান্তবর্তী ইউনিয়ন কৈখালীর পাঁচ নদীর মুখ সংলগ্ন টেকের মাথা এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করেন।

কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন মোঃ মুনতাসির ইবনে মহাসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানানো হয়।

 সূত্র জানায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন কৈখালীর পাঁচ নদীর মুখ সংলগ্ন টেকের মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা। অভিযান চলাকালীন ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ তাদের দাড়াঁনোর সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত ভারতীয় মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।  


Tag
আরও খবর