সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

পশ্চিম সুন্দরবনে হরিণের মাংস সহ দুই শিকারী আটক

পশ্চিম সুন্দরবনে হরিণের মাংস সহ দুই শিকারী আটক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ   শনিবার(১৪ অক্টোবর)দিবাগত রাতে অনুমান ৩০ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের বনবিভাগের কর্মকর্তাবৃন্দ ও সিপিজির সদস্যগণ।

গোপন সাংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির দাতিনাখালী গ্রামের  হুলা নামক এলাকা থেকে মাংস সহ দু’জনকে আটক করেছে বলে জানান বনবিভাগ।

 আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির দাতিনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে শামীম শেখ( ৩০) একই গ্রামের জব্বার গাজীর ছেলে ইসমাইল (৩১)।

এ বিষয়ে সিপিজির সাবেক সভাপতি ইসমাইল সানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ৩০ কেজি হরিণের মাংসসহ তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে বনবিভাগ  বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, আনুমানিক ৩০ কেজি সুন্দরবনের হরিণের মাংসসহ দু’জনকে আটক করা হয়েছে। রবিবার সকালে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

ছবি- বনবিভাগের আটককৃত হরিণের মাংস।  


Tag
আরও খবর