আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

শ্যামনগরে ৬৯টি মন্ডপে শারদীয়া দূর্গা উৎসবের প্রস্ততি

ছবি- শ্যামনগরে দূর্গা পূজার প্রস্ততি।



 পূজা মানে উৎসব।পূজা মানে আনন্দ। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে হিন্দুধর্মালম্বীদের শারদীয়া দূর্গা উৎসব উদ্যাপনের জন্য ঘরে ঘরে প্রস্ততি চলছে। শেষ মূহূর্তের এই প্রস্ততিতে উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পিছিয়ে নেই।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখা সুত্রে প্রকাশ উপজেলায় এবার ৬৯টি মন্ডপে শারদীয়া দূর্গা উৎসবের প্রস্ততি চলছে। গতবারের চেয়ে এবার পূজা বেশী হচ্ছে। গতবার ছিল ৬৪টি পূজা মন্ডপ। উপজেলায় এবার সবচেয়ে বেশী সংখ্যাক পূজা মন্ডপ তৈরী হচ্ছে আটুলিয়া ইউনিয়নে। এখানে ১১টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন অনুযায়ী সংখ্যা হল শ্যামনগর ১০ টি ,মুন্সিগঞ্জ ১০টি,  বুড়িগোয়ালিনী ৯টি, রমজাননগর ৭টি, কৈখালী ৫টি, ঈশ^রীপুর ৪টি, ভূরুলিয়া ৩টি, কামিমাড়ী ৩টি,নূরনগর ৩টি, পদ্মপুকুর ২টি ও গাবুরা ২টি।  

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড,কৃষ্ণ পদ মন্ডল বলেন শারদীয়া দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সরকার কতৃক বিশেষ কিছু নিদের্শনা প্রদান করা হয়েছে। নিদের্শশনা সমূহের মধ্যে রয়েছে প্রত্যোকটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম তৈরী, বিদ্যুৎ ও বিকল্প আলোর ব্যবস্থা, দর্শনার্থীদের সুষ্ঠ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করণ, প্রবেশ ও বহিরাগমন পথ তৈরী , অশ্লীল গান নাচ বন্ধ সহ অন্যান্য নিদের্শনা।

শারদীয়া দূর্গা উৎসবের নিরাপত্তার বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন চার থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তিনি বলেন ইতিমধ্যে শ্যামনগর থানার উদ্যোগে প্রত্যেকটি মন্ডপের সভাপতি ও সম্পাদক বৃন্দের অংশ গ্রহণে একটি মতবিনিময় সভা করা হয়েছে।

আগামী ১ অক্টোবর মহা ষষ্টির মধ্য পূজা শুরু হচ্ছে এবং ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য শারদীয়া দূগা পূজার সমাপ্তি হবে বলে জানা যায়।






আরও খবর