সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

সাতক্ষীরার শ্যামনগর ১৭ বিজিবি কর্তৃক জাতীয় শোক দিবসে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

 মঙ্গলবার(১৫ আগষ্ট) বেলা ২টায়  সাতক্ষীরায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন   ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশে অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবার অংশ হিসেবে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক ব্যাটালিয়ন সদরে দুঃস্থদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ এবং মেডিকেল অফিসার কর্তৃক অধিনস্থ দুরমুজখালী সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এবং রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা এবং জাতির পিতা কর্তৃক প্রদত্ত ভাষণ ও আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফেরাত কামনা সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।



Tag
আরও খবর