তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

শ্যামনগরে পুলিশের সোর্স পরিচয়ে ছিনতাইকারী আটক



 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের সোর্স পরিচয়ে ছিনতাইকালে ডালিম নামে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে স্থানীয় এনজিও কর্মীরা।

শুক্রবার(২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ^রীপুর ইউপির বংশীপুর গ্রামের মিনা মসজিদের সামনের সড়কে ঘটনাটি ঘটে এবং সেখান থেকে ডালিমকে আটক করা হয়।

এ সময় জাহিদুল ও বাদশা নামে দুই সহযোগি পালিয়ে গেলেও ডালিমকে আটক করেন তিন এনজিও কর্মী। পরে তাকে শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটক ডালিম ঈশ^রীপুর ইউপির বংশীপুর গ্রামের অজিয়ার গাজীর পুত্র। পালিয়ে যাওয়া জাহিদুল ও বাদশার বাড়ী বংশীপুর গ্রামে। জাহিদুল হামজার আলী মিস্ত্রী ও বাদশা আব্দুর রহিমের পুত্র।

ছিনতাইকারীর কবলে পড়া উপজেলার বাদঘাটা গ্রামের বাসিন্দা ও বারসিকের লিয়াজো কর্মকর্তা গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিমের হাফিজুর রহমান জানান পরানপুর গ্রামে বন্ধুর বাসায় নিমন্ত্রণ খেয়ে রাতে তারা দুই জন সহ অপর এনজিও কর্মী জগবন্ধু  বাসায় ফিরছিলেন এ অবস্থায় বংশীপুর মিনা মসজিদের সামনে পৌঁছালে তিন যুবক গতিরোধ করেন। ডালিম সহ অপর দুই জন পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন কিছু জানতে চাওয়ার এক পর্যায়ে তাদের কাছে থাকা ক্যামেরা, ব্যাগ, মোবাইল ছিনতাই করার চেষ্টা করলে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিচয়পত্র দেখানোর কথা বললে তিন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এ সময় ছিনতাইকারী ডালিমকে ধরে ফেলেন। অপর দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়। পর শ্যামনগর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ডালিমকে আটক করে থানায় নিয়ে আসেন।

আরও খবর