সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শুদ্ধাচার পুরস্কার পেলেন শ্যামনগর ইউএনও কার্যালয়ের মামুন

শুদ্ধাচার পুরস্কার পেলেন শ্যামনগর ইউএনও কার্যালয়ের মামুন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ২০২২-২৩ এর শুদ্ধাচার পুরস্কার পেলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিবের নিকট থেকে  রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন।

শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১ অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়,সাতক্ষীরা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীদের মূল্যায়ন অন্তে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদানকালে উপজেলা পর্যায় থেকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ শুদ্ধাচার পুরস্কার পান। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা,কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

জানা যায়,তার চাকুরির বয়স আড়াই বছর। জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নে তার নিজ বাড়ী। শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় বিভিন্ন ব্যক্তি তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।

ছবি- সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করছেন শ্যামনগর ইউএনও কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

Tag
আরও খবর