সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

শ্যামনগরে লিডার্স কর্তৃক ক্রিয়া প্রকল্পের অবহিতকরন সভা

শ্যামনগরে লিডার্স কর্তৃক ক্রিয়া  প্রকল্পের অবহিতকরন সভা
 
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বৃহস্পতিবার( ১৫ জুন,) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলর রুমে লির্ডাসের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুইডেন এর আর্থিক সহায়তায় শ্যামনগর উপজেলায় দুইটি ইউনিয়ন গাবুরা ও বুড়িগোয়ালিনীতে “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি -ক্রিয়া প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম। আর ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল হুদা, সিপিপির সভাপতি মুকুল, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম এবং লিডার্স এর পরিচালক মোহন কুমার মন্ডল। ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আজাদুল ইসলাম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন  উক্ত প্রকল্পের সময়সীমা মার্চ ২০২৩  হতে  জুন ২০২৬ পর্যন্ত, ৩ বছর ৪ মাস এবং প্রকল্পের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব  মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি ও নারী নেতৃত্বের সক্ষমতা তৈরি।
অনুষ্ঠানে সভাপতি জনাব এস এম আতাউল হক দোলন তাঁর বক্তব্যে বলেন,“ আমি লিডার্স এর ক্রিয়া প্রকল্পের সফলতা কামনা করছি এবং উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে”। অনুষ্ঠানে বক্তারা বলেন লিডাস এর এই ক্রিয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু পীড়িত উপকূলের মানুষের জীবনমানের উন্নয়নের সাথে সাথে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের পথ সুগম হবে।
ছবি- শ্যামনগরে লির্ডাসের ক্রিয়া প্রকল্পের অবহিত করণ সভা।  
 

Tag
আরও খবর