নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

শ্যামনগরে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের বার্ষিক সাধারণসভা

ছবি- শ্যামনগরে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের বার্ষিক সাধারণ সভা



রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ ইউপির বনশ্রী শিক্ষা নিকেতন মিলনায়তনে পরিত্রাণের সহায়তায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের বার্ষিক সাধারণসভা ও বার্ষিক কর্মপরিকল্পনার আয়োজন করা হয়।

ওয়াইমুভস প্রকল্পের আওতায় এনসিটিএফের আয়োজনে বার্ষিক সভায় উপজেলা ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের সদস্যবৃন্দ দল ভিত্তিক একটি কর্মপরিকল্পনা করেন। পরিকল্পনায় বাৎসরিক শিশুদের উন্নয়ন, বাল্য বিবাহ বন্ধ, শিশু স্বাস্থ্যে পরিচর্যা সহ অন্যান্য বিষয়ে অর্ন্তভুক্ত করেন।

সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়ারদ্দার। উপজেলা ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের সভাপতি মোঃ শাহনেওয়াজ স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, ইউপি সদস্য পলাশী রানী, সাংবাদিক ও শ্যামনগর জলবায়ু পরিষদ সদস্য পিযুজ বাউলিয়া পিন্টু, মরমী মহিলা সংগঠনের সভাপতি প্রতিমা রানী মিস্ত্রী, পরিত্রাণের হিসাবরক্ষক কর্মকর্তা উৎস দাস, এনসিটিএফের সহ-সভাপতি সাগরিকা সরকার, সহ-সভাপতি মনিষ সরকার । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রানের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।

বক্তারা উপজেলায় বাল্য বিবাহ বন্ধ, এলাকার পরিবেশ সুরক্ষা, মেয়ে শিশুদের বয়ঃসন্ধি কালিন সমস্যা সমাধানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কিনিকে শরণাপন্ন হওয়া, বিভিন্ন দূর্যোগে ভূমিকা রাখা সহ অন্যান্য বিষয়ে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের সদস্যদের প্রশাসনের সহাযতায় ভূমিকা রাখার আহব্বান জানান।


Tag
আরও খবর