জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে শতাধিক মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রবিবার দিবাগত রাতে কৃষকের এক বিঘা জমির মেহেগুনির প্রায় ১০০টি গাছ কেটেছে দুর্বৃত্তরা। ৪ সেপ্টেম্বর (সোমবার) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর  ইউনিয়নের হাজাবিঘী গ্রামে।


ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎ নগর মিয়াপাড়া গ্রামের মৃত্য আব্দুর রশিদের ছেলে মেহেদী হাসান। তিনি জানান, গত ৫ বছর আগে নিজের এক বিঘা জমিতে প্রায় এক'শ মেহগুনির গাছের চারা  লাগিয়েছিল। গাছ গুলো ভালোই মোটা তাজা হয়ে বেড়ে উঠছিল। কিন্তু গত রাতে গাছ গুলো কেটে প্রায় আমার ১০ লক্ষ টাকার ক্ষতি করেছে। যারা আমার গাছ কেটেছে তাদের  আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।


দেখা যায়, এক বিঘা জমির এক'শ গাছ সবগুলোই কেটে ফেলেছে । তবে স্থানীয়রা বলছে গাছগুলো সব রাতের অন্ধকারে কাটা হয়েছে এবং তারা বলেন মানুষের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু গাছের সাথে শত্রুতা করা মোটেই উচিত হয়নি। আমরা অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি। 


এবিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের জানান, শত্রুতা বসত এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এতে ঐ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর

শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১২২ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে