কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

শিবচরে প্রাণিসম্পদ সপ্তাহে বর্ণাঢ্য প্রদর্শনী ও পুরস্কার বিতরণ


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উদযাপন উপলক্ষে শিবচর উপজেলা পরিষদ চত্বরে আজ অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫, আলোচনা সভা ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব হরিস চন্দ্র বোস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ সার্জন মোস্তফা কামাল। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রদর্শনীতে ৫টি বিভাগে মোট ২৬টি স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির হাঁস–মুরগি, পাখি, পশুপালন প্রযুক্তি, কৃষি ও প্রাণিসম্পদ–সম্পর্কিত আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। এতে স্থানীয়ভাবে পশুপালনে সফল কয়েকজন উদ্যোক্তাও অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ ইবনে মিজান বলেন,

“প্রাণিসম্পদ খাত—বিশেষ করে খামারী ভাইয়েরা—দেশের মৌলিক খাদ্য চাহিদা পূরণে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে যেসব তরুণ অবৈধ পথে বিদেশ যাত্রার কথা ভাবছেন, তারা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানে যুক্ত হয়ে দেশের খাদ্য উৎপাদনে অবদান রাখতে পারেন। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত আরও সমৃদ্ধ হতে পারে।”


পরে সফল খামারি ও উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা এবং সাফল্যের গল্প তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সেরা প্রদর্শনী ও সফল উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর