জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

৮ মিনিটে পদ্মাসেতু পার হলো পরীক্ষামূলক ট্রেন।

৮ মিনিটে পদ্মা সেতু পার হলো প্রথম পরীক্ষামূলক ট্রেন।

কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষামূলক প্রথম ট্রেনটি প্রায় ৮ মিনিটে পদ্মা সেতু পাড়ি দিয়েছে। এরপর ফরিদপুরের ভাঙ্গার পথে ছুটছে ট্রেনটি। পদ্মা বহুমুখী সেতুতে রেল চলাচলের স্বপ্নের পূর্ণতা পাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ১১ট ২৬ মিনিটে পদ্মা সেতুতে ওঠে ট্রেনটি। এরপর ১১টা ৩৪ মিনিটের দিকে ৬.১৫ কিলোমিটার সেতু পার হয় ট্রেনটি।

৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু পাড়ি দিতে পরীক্ষামূলক ট্রেনটির সময় লেগেছে মাত্র আট মিনিট।

কম সময়ে দীর্ঘ পথ পাড়ি- বর্তমান সময়ের জন্য যুগান্তকারী। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনও একই কথা বলেছেন।

ট্রেন যাত্রা শুরুর আগে তিনি বলেন, এই রেল লাইন উদ্বোধনের ফলে রেল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন হবে। দক্ষিণাঞ্চলের মানুষ জীবনযাত্রা সহজ হবে।

এর সুফল সারা দেশের মানুষ পাবে।

আজ এ পরীক্ষামূলক যাত্রায় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও রেলওয়ে এবং প্রকল্পের কর্মকর্তারা। যাত্রাপথে তারা এ পথের সবকিছু পর্যবেক্ষণ করবেন।

Tag
আরও খবর