মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে ব্রি ধান১০৮ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-এর ফলিত গবেষণা বিভাগের আয়োজনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বোরো ২০২৫ মৌসুমে স্থাপিত এসপিডিপি প্লটে চাষকৃত ব্রি ধান১০৮ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল ২০২৫ বুধবার দুপুরে পার্টনার প্রকল্প, ব্রি অঙ্গ-এর অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানে শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা আফাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-এর ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-এর অনুকূল গবেষণা বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গফুর, কৃষক সুলতান মিয়া। এ অনুষ্ঠানে জানানো হয়, ব্রি ধান১০৮ একটি উচ্চফলনশীল ও সহনশীল জাত যা দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষকদের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষজ্ঞরা বলেন, উন্নত জাত ব্যবহারের পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে ধান উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। মাঠ দিবসে কৃষকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নতুন জাত ও প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ ধরনের উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর