দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১ জুন ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে শেরপুর জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২৮ মে মঙ্গলবার দুপুর ১২টায় শেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেনের সঞ্চালনায় ও সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, আগামী ১ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৯৯৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ১৬২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। ভিটামিন এ ক্যাপসুল শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুহার কমায়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন। প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন কার্যালয়ে মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আহসানুল হাবিব হিমেল, শেরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি মো. শরিফুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেরপুর জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ১৩৪৯টি কেন্দ্র করা হয়েছে এবং এতে স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএ সহ মোট ২৭১৬ জন কাজ করবে।

Tag
আরও খবর