মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

পূর্ব শত্রুতার জেরে শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। ১৮ মে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আনোয়ার হোসেন (৩৯) ও মোছাঃ হাছেনা বেগম (৩০) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ মে শনিবার হাছেনা বেগম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানায় দায়ের করা হাছেনা বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ মিজান গংরা পারস্পরিক বিভিন্ন বিষয়াদি ও গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে আনোয়ার হোসেনকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। শনিবার বেলা ১১টার দিকে আনোয়ার হোসেন কান্দুলী বাজারের মিজান মিয়ার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ৪নং বিবাদী ছোরহাব আলীর নেতৃত্বে ৫-৬ জন দেশীয় অস্ত্র-লাঠি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আনোয়ার হোসেন, গুরুতর আহত হয়। আনোয়ার হোসেনের ডাক চিৎকারে ও এলাকার লোকজনের খবর শুনে আনোয়ার হোসেনের স্ত্রী হাছেনা বেগম ফিরফার করতে এলে ৪নং বিবাদী ছোরহাব আলী হাছেনা বেগমকেও মারধর করে এবং পড়নের কাপড় চোপড় টানা হেঁচড়া করে ছিড়ে বিবস্ত্র করে ও গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এলাকাবাসী আনোয়ার হোসেন ও তার স্ত্রী হাছেনাকে  উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে আনোয়ার হোসেনের গুরুতর জখমের কারণে  কর্তব্যরত ডাক্তার তাকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। আনোয়ার হোসেনের বাম চোখের উপর, বাম কপালের নিচে ৪টি সেলাই হয়েছে। বর্তমানে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় হাছেনা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর