দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


৬ মে সোমবার গভীর রাতে শেরপুর জেলার সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারে শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে জনৈক আংগুর মিয়ার চা দোকানের সম্মুখে অভিযান চালিয়ে জিহান (২০), মোস্তফা কামাল (১৯) ও ফেরদৌস (১৯) নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাধাতেঘরিয়া গ্রামের গোপাল মিয়ার ছেলে জিহান, একই গ্রামের নূর ইসলামের ছেলে মোস্তফা কামাল ও ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফেরদৌস।


এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মালেক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ সোমবার গভীর রাতে সদর উপজেলার তেতুলতলা বাজারে অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।


এঘটনায় শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত তিন মাদক কারবারিকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

আরও খবর