দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে আইপিএলের তিন জুয়ারি গ্রেফতার

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে রোববার রাতে অভিযান চালিয়ে আইপিএলের তিন জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। ধৃত জুয়ারিরা হলো– সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের দরবেশ আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩০), মো. নদন আলীর ছেলে ফটিক মিয়া (২৬) ও সেকান্দর আলীর ছেলে মো. ওসমান গণি (২৮)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামে কতিপয় জুয়ারি আইপিএল খেলা নিয়ে জুয়া খেলছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামে আইপিএল খেলা নিয়ে চলমান জুয়ার আসরে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা পালিয়ে যাবার সময় জুয়ারি মো. রুবেল মিয়া, ফটিক মিয়া ও মো. ওসমান গণিকে আটক করে। এ ঘটনায় শেরপুর সদর থানায় ধৃত জুয়ারিদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২৯ এপ্রিল সোমবার দুপুরে ওই তিন জুয়ারিকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Tag
আরও খবর