নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের মতবিনিময়

শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পুলিশি সেবার মান জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে শেরপুর জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে আগামী ১০০ দিনের পুলিশিং কার্যক্রম এবং ৭টি অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করার ঘোষণা দিলেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে ১০০ দিনের শেরপুর জেলার পুলিশিং কার্যক্রমের আওতায় ৭টি গুরুত্বপূর্ণ সামাজিক অপরাধ নির্মূলের জন্য যুদ্ধ ঘোষণা করেন। এসময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সামাজিক অবক্ষয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান, স্পেশাল রেসপন্স টিম (এসআরটি) গঠন, টক-টু-এসপি সেবা চালু, আপনার এসপি আপনার কাছে কার্যক্রম চালু, পুলিশ বুলেটিন চালু এবং মামলা তদন্তে বিশেষ টিম গঠনসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এর আগে তিনি তার চাকুরী জীবনের ভিডিও চিত্রগুলো প্রদর্শন করেন। এছাড়াও নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম শেরপুর জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে উপস্থিত সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, এসএম শহীদুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর