নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি ঝিনাইগাতীর মিষ্টারকে

শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মিষ্টার মিয়াকে। সকল বাঁধা বিপত্তিকে জয় করে উজ্জল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। মিষ্টার ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। মিষ্টার উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র। সে শারীরিক ও বাকপ্রতিবন্ধী। জানা যায়, মিষ্টার এর বাবা জোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মা ২০০২ সালে মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। পরে ২০০৬ সালে বাবা মারা যান। তারা ৪ ভাই ৩ বোন। বড় ভাই ও মেজো ভাই ঢাকায় পোশাক শ্রমিক, আরেক ভাই কৃষিকাজ করেন এবং সে সবার ছোট। সংসারে নানা অভাব-অনটনের পরও পড়ালেখা চালিয়ে যান। জুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি ও ঘাগড়া এফ রহমান উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পাশ করে। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। এর ধারাবাহিতকতায় এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে মিষ্টার আলী। মিষ্টার আলী জানায়, তার হাঁটতে ও কথা বলতে সমস্যা হয়। তার পরও সে পড়ালেখা চালিয়ে যেতে চায়। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তার। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, এবার এসএসসি পরীক্ষায় ঝিনাইগাতীর এক প্রতিবন্ধী পরীক্ষা দিচ্ছে সে অত্যন্ত মেধাবী। তার পরীক্ষা গুরুত্ব সহকারে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইচ্ছায় মানুষের শক্তি হয়ে স্বপ্নে পরিণত হয় বলে তিনি জানান।

Tag
আরও খবর