নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে মাছ চাষ ও মৎস্য ঘেরের দুই পাড়ে শাক-সবজি চাষ করে স্বাবলম্বী মাসুম

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের ঘাগড়া মন্ডলপাড়া গ্রামে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সিজ্জিতুল মনির মাসুম। প্রথমে ছোট পরিসরে ২৫ শতাংশ পুকুরে মাছ চাষ শুরু করলেও বর্তমানে তিনি পাঁচ একর জমিতে বিভিন্ন জাতের মাছ চাষ করে পরিবারে স্বচ্ছলতা এনেছেন। মাসুম এর বাবার মৃত্যর পর মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ নিয়ে ২০০০ সাল থেকে গ্রামের একটি পুকুরে তিনি পাংগাস, তেলাপিয়া, শিং, পাবদা ও রুই দেশী জাতীয় মাছ চাষ শুরু করেন। প্রথম বছরেই সাফল্যের মুখ দেখেন তিনি। পরের বছর গ্রামের আরও দুটি পুকুরে মাছ চাষের বিস্তৃতি বাড়ান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মাসুমকে। বর্তমানে তিনি এলাকার ৫ একর জমিতে পাংগাস, তেলাপিয়া, শিং, পাবদা ও রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। আরও জানা গেছে, মাছ চাষের পাশাপাশি তার মৎস্য খামারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ১৫ জন নারী-পুরুষের। এছাড়াও তিনি মৎস্য চাষের পাশাপাশি পুকুর ও মৎস্য ঘেরের চারপাশে কৃষি আবাদ হিসেবে মরিচ, বেগুন, কলাসহ বিভিন্ন শাক-সবজির চাষ করেছেন এবং তার বাড়ীর পার্শ্বে ছোট খাটো একটি গরুর ফার্ম রয়েছে। এতে তিনি কৃষি উৎপাদন ও গরুর ফার্ম থেকে বার্ষিক আয় করে থাকেন। ২১ বছরের সংগ্রামী জীবনে মাসুমের সাফল্য দেখে এলাকার অনেকেই এখন আগ্রহী হয়ে উঠেছেন মাছ চাষে। মাছ চাষের বিষয়ে সিজ্জিতুল মনির মাসুম বলেন, ‘মাছ চাষ করে আমি সফল। জেলেরা যখন পুকুর থেকে মাছ ধরে তখন আমি আনন্দিত হই। এলাকায় আমি বিভিন্ন লোককে মৎস্য চাষের পরামর্শ প্রদান করেছি। এখন মাছ কেনার জন্য অনেক মৎস্য ব্যসায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। সরকারি কর্মকর্তারাও আমার খোঁজ খবর নেন।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি নিজেদের ও লিজ নিয়ে ৫টি পুকুরে মাছ চাষ করছি। বেকার যুবকরা মাছ চাষে উদ্যোগী হলে পরিবারের স্বচ্ছলতা ফিরে আসবে।’ উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘সিজ্জিতুল মনির মাসুম মাছ চাষের ওপর যে কাজ করছেন তা মৎস্য অধিদপ্তরের কাছে দৃষ্টান্ত। এছাড়াও মাসুমকে উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে সব প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে। সিজ্জিতুল মনির মাসুম সফল মৎস্য চাষী হিসেবে জেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্তও হয়েছিলেন।’

Tag
আরও খবর