নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাগআঁচড়া বাজারে চুরি ছিনতাই রুখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগআঁচড়া বাজারে চুরি ছিনতাই রুখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে চুরি ছিনতাই রুখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) রাত ৯ টার সময় বাজারের ফুলতলা স্টান্ডে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে ও এসআই আব্দুস সবুরের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই কাজী শহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির,কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি তাজউদ্দীন আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান,কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বিশ্বাস।


এ সময় বক্তারা বলেন,স্বৈরাচারী সরকার পতনের পর বাগআঁচড়া বাজারে একটি মোবাইলের দোকান ও একটি ব্যাটারীর দোকান থেকে বড় আকারের চুরি হয়েছে।বাজারে সিকিউরিটি কোম্পানির নাইটগার্ড থাকার পর ও চুরি থামানো যাচ্ছেনা।পুলিশের দ্বায়িত্বের ও অনেক অবহেলা উল্লেখ করে বক্তরা বলেন,বাজারে পুলিশের টহল বাড়াতে হবে। বাগআঁচড়ায় একটি পুলিশ ক্যাম্প থাকার পর চোরেরা কি ভাবে চুরি করে?পুলিশকে দ্রুত চুরি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে বক্তারা অনুরোধ করেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি রবিউল ইসলাম বলেন,গত ৫ আগষ্টের পর থেকে পুলিশের জনবল সংকট সহ নানা সমস্যা ছিলো যা এখনো পুরোপুরি ঠিক হয়নি।চুরি ছিনতাই বন্ধে এখন থেকে পুলিশের একটি গাড়ী রাতে এ বাজারে টহলে থাকবে।রাত ১১ টার পর থেকে চায়ের দোকান বন্ধ থাকবে।নাইটগেট যাচাই-বাছাই করে নতুন করে তাদের সেট করা হবে।এ সময় তিনি সকল নেতাকর্মী ও ব্যবসায়ীদের সহযোগিতা কমনা করেন।
আরও খবর





যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে