নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাচারকারীর ফেলে যাওয়া গামছায় মোড়ানো ছিল ১৪ সোনার বার



পাচারকারীর ফেলে যাওয়া গামছায় মোড়ানো ছিল ১৪ সোনার বার ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বুধবার (৩১ মে) রাত ১১টার দিকে এসব সোনার বার জব্দ করা হয়। তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।


বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী পাঁচভূলাট গ্রামস্থ সাহেবের আমবাগানে অবস্থান নেয় বিজিবি। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে তাকে থামতে বলে। ওই ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে। ওই ব্যক্তির সঙ্গে একটি গামছা ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। গামছা তল্লাশি করে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বার পাওয়া যায়। যার সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।


এ বিষয়ে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান মালিকবিহীন জব্দ করা হয়েছে। সোনার চালানটি ট্রেজারিতে জমা দেওয়া হবে।


আরও খবর





যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে