হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘটনাস্থল পরিদর্শনে ডিসি, তিন সদস্যের কমিটি

গাজীপুরের কালিয়াকৈরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে নারী-শিশুসহ ৩৫ জন অগ্নিদগ্ধের ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তিনি পরিদর্শনে যান।

এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন- গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ।বৃহস্পতিবার সকালে উপজেলা এলাকায় ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ অঞ্চলে গ্যাস সিলিন্ডারের যত বিক্রয় কেন্দ্র আছে সেসব বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হবে। সিলিন্ডারের মান নিয়ন্ত্রণে সঠিক আছে কিনা তা দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এ অগ্নিদগ্ধের ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতা করার কথাও জানান।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদসহ পুলিশ প্রশাসনের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার মৌচাক তেলিরচালা টপস্টার এলাকার সফিকুল ইসলাম বাড়ির রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ করেই গ্যাস লিকেজ হয়। পরে সফিকুল ইসলাম লিকেজ হওয়া গ্যাস সিলিন্ডারটি বাড়ির বাহিরে ছুড়ে মারলে আশপাশের উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। এ সময় লিকেজ হওয়া গ্যাস সিলিন্ডারটির পাশেই মুক্তি বেগম নামের এক নারী পোশাক শ্রমিক মাটির চুলায় কাঠখড়ি দিয়ে রান্না করছিলেন। লিকেজ হওয়া গ্যাস সিলিন্ডারের গ্যাস চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ায় মুক্তি বেগমের মাটির চুলার আগুন লিকেজ হওয়া সিলিন্ডারে লাগার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে থাকা নারী-শিশুসহ ৩৫ জন দগ্ধ হন। বর্তমানে ৩৫ জন ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

Tag
আরও খবর




সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৮২৬ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৮৩১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে