হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিহত সোহেল মিয়া (২৫)

রাজধানী ঢাকার সাভারে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্থানীয় দুর্বৃত্তরা।গতকাল ১২ই মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌরসভার বাজার রোডে প্রাইম ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মো. সোহেল মিয়া (২৫)। তিনি মানিকগঞ্জের শিবালয় থানার বাঁচামারা ইউনিয়নের চরকাটিয়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে।

বর্তমানে তিনি ধামরাইয়ের রুপনগর এলাকায় পরিবারসহ বসবাসের পাশাপাশি সাভারের বিনোদবাইদ এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ফার্নিচারের নকশার কাজ করতেন।পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সাভার বাজার রোড সংলগ্ন একটি গলির ভেতর সোহেলকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল মিয়া (২৫) কে মৃত ঘোষণা করেন। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ দৈনিক দেশচিত্র কে জানান, খবর পেয়ে আমরা এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, সাভারের ভাকুর্তা ইউনিয়ন থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বিকালে ভাকুর্তা ইউনিয়নের গ্রামের পাশের একটি খালি ক্ষেতের মাঝে ওই নারীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়।নিহতের আনুমানিক বয়স ৫০ বছর।থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে সাভার মডেল থানায় ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাওয়াদ দৈনিক দেশচিত্র কে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও খবর




সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৮২৬ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৮৩১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে