জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঘুষ দুর্নীতির কারণে নিয়োগ স্থগিত করা হলো মির্জা গোলাম হাফিজ কলেজের

ছবি- সংগ্রহীত

 খাদিজা নোমান সাথী নামের এক নারীর চাকরির বয়স বেড়েই যাচ্ছে। আর তা নিয়ে টেনশনের শেষ ছিলো না সাভারের আশুলিয়ায় অবস্থিত মির্জা গোলাম হাফিজ কলেজের পরিচালনা কমিটির সবচেয়ে ক্ষমতাশালী সদস্য ফারুক দেওয়ানের।


কিন্তু কথায় আছেনা আল্লাহ না চাইলে জোর করে কিছু হয়না,তেমনটাই হলো ফারুক দেওয়ান ও খাদিজা নোমান সাথীর সাথে। এক প্রভাষক প্রার্থীর ফোনালাপ ফাঁস হবার পর স্থগিত করা হয়েছে ওই নারীর নিয়োগ পরীক্ষা। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির পরিচালনা কমিটির সভাপতি মাজহারুল ইসলাম।


পাশাপাশি পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় বাতিল করা হয়েছে সমাজ কর্ম ও ইংরেজী বিভাগের শিক্ষক নিয়োগ পরিক্ষা-ও। তবে হিসাব বিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের নিয়োগ পরীক্ষা যথারীতি চলবে বলেও জানিয়েছেন পদাধিকার বলে কলেজটির সভাপতির চেয়ারে থাকা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।


খাদিজা নোমান সাথী। তিনি ওই কলেজেরই বর্তমান বাংলা বিভাগের খন্ডকালীন শিক্ষক। স্থায়ী নিয়োগের জন্য তিনি দীর্ঘদিন ধরেই ঘুরছিলেন ফারুক দেওয়ানের পেছনে।


সাথী ধামরাইয়ে স্বর্ণখালী গ্রামের খসরু নোমান ও ফেরদৌসী নোমান দম্পতির সন্তান। স্বামী সাভারের ব্যবসায়ী। পার্ট টাইম রাজনীতির সাথেও জড়িত তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানায়, সকালে নিজের নিয়োগের বিষয়ে সাথী দেখা করতে যান ইউএনও অফিসে। তাকে ইউএনও অবস্থান জানিয়ে দেন কর্মকর্তারা। বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভা ডেকে এ ব্যাপারে করনীয় নির্ধারণ করা হবে।


এই খাদিজা নোমান সাথীর নিয়োগ স্থায়ী করা নিয়ে ফারুক দেওয়ান এর তৎপরতাকে সন্দেহের চোখে দেখেছেন অনেকে। এ নিয়েই রয়েছে নানান গুঞ্জন। মোটা অংকের অর্থের বিনিময়ে চাকরি পাকাপোক্ত করতে লেনদেন হয়েছে মোটা অংকের অর্থ।এর মধ্যে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘুষের ১ লাখ টাকা নিয়েও কাজ করতে না পেরে ফেরত দিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছেন।


তবে যার এত টেনশন। তিনি ঘুষের অর্থ ফেরত দেননি এখনো। আর সেই অর্থ হালাল করতেই দৌড়ে বেড়িয়েছেন দ্বিগবিদিক। ওই নারীর চাকরি ‘পাকা’ করতেই আদাজল খেয়ে নামা ফারুক দেওয়ানের এমন তৎপরতায় ভিন্ন ইঙ্গিত দিয়েছেন কেউ কেউ।


সর্বশেষ গত মঙ্গলবার ওই কলেজের প্রভাষক পদের এক প্রার্থী গুরুতর অভিযোগ আনেন ফারুক দেওয়ানের বিরুদ্ধে। তিনি বলেন, কেবলমাত্র সাথীর জন্যেই সমাজ কর্ম ও ইংরেজী বিষয়ে নিয়োগ বাদে বাংলা বিভাগের নিয়োগ চূড়ান্ত করতে উঠে পড়ে লেগেছেন তিনি।বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই দৃশ্যপট বদলে যায়।

ফারুক দেওয়ানের দাপুটে ও বিতর্কিত কর্মকান্ডের কাছে অসহায় কলেজটি। সূত্রমতে, ফারুকই ছিলেন ওই কলেজটিতে শেষ কথা। প্রয়োজনে অপ্রয়োজনে কলেজের হিসাব শাখা থেকে নিজেই টাকা তুলে পকেটে ভরতেন।


তবে সম্প্রতি শিক্ষার্থীদের বেতন বিকাশে নেয়া শুরু হলে ফারুক দেওয়ান কাঁচা অর্থের উৎস বন্ধ হয়ে যায়। ভুয়া বিল ভাউচারে টাকা নেয়ার বিষয়গুলো বিবেচনা আনা হবে বলে জানান কলেজটির একটি সূত্র।


সাবেক একজন অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে জানান, তার মতো চালাক মানুষ আমি জীবনে দেখি নাই। অবাক লাগে এটা ভেবে যে, কলেজ পরিচালনা পদের সদস্য হিসেবে কি এমন মধু আছে যে দশকের পর দশক ধরে তাকে এই পদে থাকতে হবে?


তিনি বলেন, মূলত স্থানীয় সংসদ সদস্যের সুপারিশেই এই নিয়োগ দেয়া হয়। ফারুক দেওয়ান প্রথমে বিএনপির তৎকালীন সংসদ সদস্য ডা.দেওয়ান সালাউদ্দিন বাবু, আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ এবং সর্বশেষ গত দুই মেয়াদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের সুপারিশেই এই পদে আসীন। একজন মানুষ কতটা গিরগিটির মতো রং বদল করলে এভাবে সকল আমলে এই পদে থাকতে পারে – বুঝুন।


তাকে নিয়ে আর কি বলবো, ‘তিনি প্রয়োজনে আমার সাথে মিশেছেন আবার নিজের স্বার্থের কারনে আমার বিরুদ্ধে শিক্ষকদের লেলিয়ে দিয়েছেন’- যোগ করেন ওই প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এ বিষয়ে বর্তমান অধ্যক্ষ গোলাম আজম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি সকল অনিয়মের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি। অর্থের বিনিময়ে কলেজে কাউকে নিয়োগ দেবার কোন সুযোগ রাখা হবে না।


এদিকে গণমাধ্যমের হাতে আসা কল রেকর্ডে ফের খাদিজা নোমান সাথীকে নিয়ে উদ্বেগে প্রকাশ করেছেন ফারুক দেওয়ান। সোমবার গভীর রাতে এক প্রার্থীকে নিজের মুঠোফোন নম্বর থেকে ফোন করে জানান, সাথীর বয়স শেষ হয়ে যাচ্ছে তাই ওকে নিয়োগ দিতে খুব চেষ্টা করছি।


সূত্র মতে, সাথীকে নিয়ে ফারুক দেওয়ানের এমন প্রচেষ্টাকে দৃষ্টিকটু বলছেন অনেকে। আবার অনেকে বলাবলি করছেন, কিসের এমন সম্পর্ক যে সাথীর জন্যে এভাবে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন ফারুক দেওয়ান। কলেজের গর্ভনিং বডির সদস্য এই পরিচয় ছাড়া নিজের পরিচয় দেবার মতো তেমন কোন পরিচয় নেই তার।


ভাই পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান এই পরিচয়ের সূত্রে ওই এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় ঝুট বাণিজ্যের জন্য নিয়মিত তটস্থ করে রাখেন কর্মকর্তাদের। ঝুট সন্ত্রাসের নেপথ্যে মদদদাতা হিসেবে গোয়েন্দাদের তালিকায় নাম থাকার বিষয়সহ আলোচিত বিষয়ে বক্তব্য জানতে দফায় দফায় ফারুক দেওয়ানকে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি আমাদের ফোনকল।


এই নিয়োগ বানিজ্য নিয়ে যোগাযোগ করা হয় আলোচিত খন্ডকালীন শিক্ষক খাদিজা নোমান সাথীর সাথে তিনি জানান, খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করলেও তাকে কিছু যাতায়াত খরচ ছাড়া কোন বেতন দেয়া হতো না। বরং পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ-ও তাকে বহন করতে হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর



আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

৮১৮ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে


সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৮২৬ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৮৩১ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে



সাভার উপজেলায় গত তিন মাসে ২৮ জনের আত্মহত্যা

৯০৩ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে