আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে


সাতক্ষীরায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোশাররফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামিন আবেদন শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস কুমার মণ্ডল এ আদেশ দেন। অভিযুক্ত মোশাররফ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের আছিদুর রহমান খান চৌধুরীর ছেলে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মোশাররফ হোসেন বৃহস্পতিবার তাঁর আইনজীবী শফিউল ইসলাম শফির মাধ্যমে আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।


মামলার বিবরণ অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের এক নারী তাঁর একমাত্র সন্তানকে দাদির কাছে রেখে যশোরের বাগআঁচড়ায় দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে শিশুটি তার দাদি ও চাচির কাছে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।

অভিযোগে বলা হয়েছে, গত ১০ অক্টোবর বিকেল ৩টার দিকে ঝাউডাঙ্গার মোশাররফ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে তাঁর দুলাভাইয়ের বাড়িতে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় শিশুটিকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

পরে শিশুটি তার দাদি ও চাচির কাছে ঘটনাটি জানায়। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।


এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার মোশাররফ হোসেনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০০৩ সালের ৯(১) ধারায় থানায় মামলা দায়ের করেন।

মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আসামি আদালতে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিশুর সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য, ধর্ষণের বিষয়টি মামলায় উত্থাপিত অভিযোগের ভিত্তিতে বর্ণিত হয়েছে। অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Tag
আরও খবর







অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা

১১ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে