পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

সীমান্তে বিজিবির সাড়াশি অভিযানে ২০ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক




রোববার (০১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, গাজীপুর, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদি বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় বিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।


সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার বেলতলা নামক স্থান হতে ২৫০ পিস ভারতীয় ইয়াবা আটক করে।


কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার ছয়ঘড়িয়া নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদ আটক করে।


কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগাডাঙ্গার মোড় নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।


এছাড়াও হিজলদি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস আরবি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার বড়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।


এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৪-এস, ৩/৩-এস এবং মেইন পিলার ৩ হতে আনুমানিক ১০০, ২০০ ও ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার ঘোষপাড়া, লক্ষীদাড়ী এবং ফলমোড় নামক স্থান হতে ৭৭ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ক্রীম, মলম, কম্বল, শাল চাদর, মোটরসাইকেলের টায়ার ও টিউব আটক করে।


কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার ছয়ঘড়িয়া নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।


কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১১ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিলমারী বিল নামক স্থান হতে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ী নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।


কাকডাংগা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাগাডাঙ্গার মোড় এবং গেড়াখালীর মাঠ নামক স্থান হতে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ৪৮ হাজার টাকা মূল্যের ভারতী শাড়ি আটক করে।


এছাড়াও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার চান্দা ব্রীজ নামক স্থান হতে ২৭ হাজার টাকা মূল্যের আগরবাতী আটক করে।

সর্বমোট সিজার মূল্য ১৯ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা।


সাতক্ষীরা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।


তিনি আরো জানান, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।


দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


Tag
আরও খবর