নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন


বাংলা নিউজ টোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাতক্ষীরার সাংবাদিক, নাগরিক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আজ শুক্রবার ১৬ই জুন ২৩ ইং শহরের নিউ মার্কেট মোড়স্থ শহিদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান।



মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে নিউজ করাই কাল হলো সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের। সাংবাদিক নাদিমকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা যেমন গোটা সাংবাদিক সমাজকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে, তেমনি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। অবিলম্বে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।



বক্তারা বলেন, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান কেবল, স. ম আলাউদ্দীনসহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলেও তার বিচার হয় না। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।


বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন।


মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে এবং সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা গণফোরামের সভাপতি আলী নুর খান


বাবুল, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার সদস্য সচিব অ্যাড. মুনীর উদ্দীন, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সম্পাদক জোৎনা দত্ত, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক ও এখন টিভির প্রতিনিধি আহসানুর রহমান রাজীব, বণিক বার্তার গোলাম সরোয়ার, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান, বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, খবরপত্রের রবিউল ইসলাম, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, প্রজন্ম একাত্তরের ফারুক রহমান, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান মধু, ঢাকা মেইলের গাজী ফরহাদ, নাগরিক কমিটির জহুরুল কবীর, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, সূর্যের আলোর মুনসুর রহমান, সাংবাদিক বায়েজিদ হাসান প্রমুখ।

আরও খবর